‘এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অবশ্যই ব্যবস্থা নিতে হবে’ - নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অবশ্যই ব্যবস্থা নিতে হবে’ - নাহিদ ইসলাম
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



‘এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অবশ্যই ব্যবস্থা নিতে হবে’ - নাহিদ ইসলাম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এখন যা করছে তা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ বলে মনে হচ্ছে। আমার মনে হয় এসবের বিরুদ্ধে আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে অবস্থান নেওয়া উচিত।

তিনি বলেন, এমন ঘটনা যারা সেই রাতে ঘটিয়েছে, এটা পুরোপুরি স্পষ্ট যে, এটা পরিকল্পিত হামলা। আমাদের সবাইকে মিলে সরকারকে বাধ্য করতে হবে, এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার করা। এছাড়া ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়েও তদন্ত করে দোষীদের চিহ্নিতকরণের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের নামে এমন ঘটনা কেউ ঘটালে আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। কোনো কিছুর মাধ্যমেই মিডিয়ার উপরে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এমন করবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৪   ১৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ