ঢাকার ভিসা কেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকার ভিসা কেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



ঢাকার ভিসা কেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভিসা সেবার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং ভিসা আবেদনকারীদের সঙ্গে কথা বলেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে ভারতীয় হাইকমিশনার আইভ্যাক পরিদর্শনে যান বলে জানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

গত সপ্তাহে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং তার স্থাপনাগুলোতে গুরুতর হুমকির কারণে আইভ্যাক, যমুনা ফিউচার পার্কের কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল।
পরে এটি পুনরায় চালু করা হয় এবং যেদিনের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছিল, সেই সব আবেদনকারীদের জন্য শিগগিরই বিকল্প স্লট দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩৯   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ