জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে মুজিবুল হক এমপির শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে মুজিবুল হক এমপির শ্রদ্ধা
শনিবার, ২৭ মে ২০২৩



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে মুজিবুল হক এমপির শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১২ আসনের সংসদ সদস্য মুজিবুল হক।
আজ শনিবার দুপুরে তিনি কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাশেম খান এমপি, সামসুদ্দিন কালু, উপদেষ্টা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এরআগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানান ভারতের বিশিষ্ট সাংবাদিক ও আগরতলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।
এসময় অন্যান্যের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শেখ নাজমুল হক সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৩৫   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ