আওয়ামী লীগ বুলেট বোমাকে ভয় করে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ বুলেট বোমাকে ভয় করে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার, ২৭ মে ২০২৩



আওয়ামী লীগ বুলেট বোমাকে ভয় করে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বুলেট বোমার ভয় আমাদেরকে দেখাবেন না। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী বুলেট বোমাকে ভয় করে না। ভয় দেখাতে আসলে সরকারের আইন আছে। সরকারের আইন ব্যর্থ হলে রাজপথের রাজনীতিতে আমরা যে কোনো অপশক্তিকে প্রতিহত করতে জানি।

শনিবার (২৭ মে) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারঘাট-বাঘা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী মহানগর ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহরিয়ার আলম বলেন, আমরা চাই সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন। সুষ্ঠু একটি নির্বাচনে এই বাঘার তুলশিপুরে আমার ভাইকে মারধর করা হয়েছে। আমরা আর মেনে নেব না। আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ তা মেনে নেবে না। আমরা দেখেছি বিএনপি-জামায়াত নির্বাচনী কর্মকর্তাকে দোতলা থেকে ফেলে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই সামনে এসব ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে চূড়ান্ত রায় হোক।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১৯   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিরাপদ অভিবাসন নিশ্চিতে দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
চিকিৎসা করাতে এসে ছাগল হারালেন কৃষক, হাসপাতাল চত্বরেই চুরির অভিযোগ
গণভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: রফিকুল ইসলাম
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড
ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৩ মাদক কারবারি আটক
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
শিক্ষা অফিসের নির্দেশনা বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পরীক্ষা ফি আদায়
নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে - স্থানীয় সরকার মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ