বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না : খাদ্যমন্ত্রী
রবিবার, ২৮ মে ২০২৩



বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না : খাদ্যমন্ত্রী

বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না’ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (২৮ মে) সকালে পোরশা উপজেলা পরিষদ হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সব পর্যায়েই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে থেকেছেন। তিনি ছিলেন শান্তির প্রতীক। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছায়নি।

তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিক গরিব মানুষের চিকিৎসা সেবার জন্য তৈরি করেন শেখ হাসিনার সরকার। বিএনপি ২০০১ ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিল। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক এখন বিশ্ব মডেল বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি এ দেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, অথচ বিএনপি এটা নিয়ে খুশি।

এ সময় পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩৮   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর
সদরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৯ হাজার টাকা জরিমানা
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা
ফরিদপুরে ৯৮ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার
ফরিদপুরে শিশু আইরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সালথায় পাটের আবাদ বেড়েছে, উৎপাদন বাড়লেও খরচের চাপে দিশেহারা কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ