মিয়ানমারে পালাল মাদক কারবারিরা, ৭০ হাজার ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » মিয়ানমারে পালাল মাদক কারবারিরা, ৭০ হাজার ইয়াবা উদ্ধার
রবিবার, ২৮ মে ২০২৩



মিয়ানমারে পালাল মাদক কারবারিরা, ৭০ হাজার ইয়াবা উদ্ধার

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলের মুখে পড়ে ব্যাগ ফেলে জঙ্গল দিয়ে মিয়ানমার পালিয়েছে মাদকপাচারকারীরা।

ফেলে যাওয়া ব্যাগ থেকে জব্দ করা হয়েছে ৭০ হাজার ইয়াবা।
রোববার (২৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে এমন সংবাদ পায় বিজিবি। এরপর বিজিবির টহল দল সীমান্ত থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে নাইক্ষ্যংছড়ির পশ্চিম আমবাগানে কৌশলগত অবস্থান নেয়।

পরবর্তীতে রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটের দিকে ইয়াবা পাচারকারিরা সীমান্ত থেকে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবির টহল দলের সামনে পড়লে ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক চোরাকারবারিরাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬:০২:২১   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী
বদলে যাওয়া জামায়াত বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে : গোলাম পরওয়ার
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রার্থনায় খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা পালন
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী
আ. লীগ আমলে অনেক খাল ভরাট হয়ে গেছে : পার্বত্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ