চালের বস্তায় ৩৮ লাখ টাকা, আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » চালের বস্তায় ৩৮ লাখ টাকা, আটক ১
রবিবার, ২৮ মে ২০২৩



চালের বস্তায় ৩৮ লাখ টাকা, আটক ১

লালমনিরহাটে একটি বাস তল্লাশি চালিয়ে চাউলের বস্তায় ৩৮ লাখ টাকা জব্দ ও একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ মে) দুপুরে তিস্তা টোল প্লাজায় ঢাকাগামী বাস থেকে এসব টাকা জব্দ করা হয়। আটককৃতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, রোববার দুপুরে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের ওই বাসটিকে টোল প্লাজায় তল্লাশি করার সময় একটি চাউলের বস্তা সন্দেহজনক মনে হয়। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বস্তা খুলে ভালোভাবে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ৩৮ লাখ টাকা জব্দ করে। পরে সন্দেহজনক বস্তার মালিককে আটক করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, রোববার দুপুরে চাউলের বস্তায় সন্দেহজনক ৩৮ লাখ টাকা জব্দ ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির তার দাবি, মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা নিয়ে ঢাকা যাচ্ছিল। বিষয়টি আরও খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৩৭   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ