আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ : জাহাঙ্গীর

প্রথম পাতা » গোপালগঞ্জ » আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ : জাহাঙ্গীর
রবিবার, ২৮ মে ২০২৩



আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ : জাহাঙ্গীর

আমার মা ও আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ’ বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

রোববার (২৮ মে) দুপুর ১২টায় গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও মা জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, আমি সারাজীবন আওয়ামী লীগ করেছি। এখনও আওয়ামী লীগেই আছি। কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। আমার বহিষ্কারের বিষয়টি দলীয় ব্যাপার। এই বিষয়টি দল বুঝবে।

তিনি আরও বলেন, মা মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। নির্বাচনের মনোনয়ন ফরম কেনার পর আমি এসেছিলাম। সে সময় আমি শ্রদ্ধা শেষে দোয়া নিয়েছিলাম। আজ মাও শ্রদ্ধা জানিয়ে দোয়া নিয়ে গেলেন। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি। নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে আমরা সহযোগিতা চাই।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। তাদের সঙ্গে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১২:৩২   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ