নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে : রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে : রেলমন্ত্রী
রবিবার, ২৮ মে ২০২৩



নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে : রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, স্পিকার নারী। নারীরা বর্তমানে সব জায়গায় এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশের। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের দিকে দিয়ে যাচ্ছেন।’ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি জননেত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে পুনরায় ভোট দিতে সকলে প্রতি আহবান জানান।
মন্ত্রী আজ রোববার জেলার বোদা মহিলা মহাবিদ্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সামছুন নেহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জলি মুনিরা আক্তার। আলোচনা সভার আগে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মহিলা আওয়ামী লীগের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বাষিকী সম্মেলনের উদ্বোধন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম সম্মেলন শেষে মোছাঃ সামছুন নাহারকে সভাপতি ও জলি মুনিরা আক্তারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৬   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা
ফরিদপুরে ৯৮ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার
ফরিদপুরে শিশু আইরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সালথায় পাটের আবাদ বেড়েছে, উৎপাদন বাড়লেও খরচের চাপে দিশেহারা কৃষক
দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ ও ৯৪ সহযোগী গ্রেপ্তার
জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ