প্রিয়াঙ্কার পথে হাঁটছেন পরিণীতি!

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রিয়াঙ্কার পথে হাঁটছেন পরিণীতি!
সোমবার, ২৯ মে ২০২৩



প্রিয়াঙ্কার পথে হাঁটছেন পরিণীতি!

বিয়ের ক্ষেত্রে বড় বোন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়াকেই অনুসরণ করছেন বলিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এ বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি। পাত্র ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা।

শনিবার (১৩ মে) ঘটা করে বাগদান সারার পর এবার বিয়ের পাত্র-পাত্রী, আত্মীয়স্বজন সবাই গুনছেন বিয়ের তারিখ। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, চলতি বছরের শেষের দিকেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এ প্রেমিক যুগল।

বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে পরিণীতির প্রথম পছন্দ প্রিয়াঙ্কার পথই। আর তাই রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চান তিনি। ২০১৮ সালের ২ ডিসেম্বর হিন্দুরীতিতে বিয়ে সারেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। রাজকীয় পরিবেশে সে বিয়ের অনুষ্ঠান হয়েছিল রাজস্থানে। তাই বোনের মতো রাজস্থানেই বিয়ে করতে চলেছেন এ অভিনেত্রী।

এ কারণে শনিবার ( ২৭ মে) পরিণীতি উড়ে গিয়েছিলেন রাজস্থানে। সেখানে কিছুক্ষণ পর উপস্থিত হন রাঘব চাড্ডাও। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, উদয় ভিলা, লীলা প্রাসাদ ঘুরে দেখেন রাঘব-পরিণীতা। এ তথ্য নিশ্চিত করেছেন উদয়পুরের পর্যটন বিভাগের উপপরিচালক শিখা সাক্সেনা।

শিখা সাক্সেনা জানান, সরাসরি বিয়ের কথা না বললেও তাদের কথাবার্তায় সে আভাসই পেয়েছেন তিনি। এ মুহূর্তে কিষানগড়ে অবস্থান করছেন রাঘব-পরিণীতি জুটি। এরপর জয়পুরে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের। ঘুরে ঘুরে বিয়ের জন্য সবচেয়ে সুন্দর ভিলাটিই বেছে নিতে চান নতুন এ তারকা জুটি।

বাংলাদেশ সময়: ১০:৪০:৫৫   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ