এক মৌসুমেই ৯ পুরস্কার জিতলেন হলান্ড

প্রথম পাতা » খেলাধুলা » এক মৌসুমেই ৯ পুরস্কার জিতলেন হলান্ড
সোমবার, ২৯ মে ২০২৩



এক মৌসুমেই ৯ পুরস্কার জিতলেন হলান্ড

জার্মান বুন্দেসলিগা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) যোগ দিয়ে দুর্দান্ত এক মৌসুম পার করেছেন আর্লিং হলান্ড। পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে জিতে নিয়েছেন ৯টি ব্যক্তিগত পুরস্কার।

রোববার (২৮ মে) ছিল ইপিএলের শেষ দিন। ইউরোপের অন্যতম সেরা লিগটিতে সর্বোচ্চ গোল স্কোরার হয়ে আসর শেষ করায় এদিন হলান্ডের হাতে আনুষ্ঠানিকভাবে ওঠে গোল্ডেন বুট।

২২ বছর বয়সী নরওয়েজীয় তারকার হাতে এ পুরস্কার উঠবে তা আগে থেকেই অনুমেয় ছিল। কারণ, চলতি মৌসুমে তিনি বইয়ে দিয়েছেন গোলের বন্যা। ভেঙেছেন প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। লিগে ৩৫ ম্যাচ শেষে তার গোলসংখ্যা ৩৬। লিগটিতে এর আগে সর্বোচ্চ ৩৪ গোলের রেকর্ড ছিল যৌথভাবে অ্যান্ডি কোলে ও অ্যালান শিয়ারের দখলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে চলতি মৌসুমে ৫১ ম্যাচে ৫২ গোল করেছেন হলান্ড।

প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জেতার আগে তিনি জিতেছেন ফুটবলার রাইটার্স অ্যাসোসিয়েশনের ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

এদিকে তিনি প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন। ২২ বছর বয়সী এ ফুটবলার সেরা নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা তরুণ ফুটবলারের দৌড়েও।

এর আগে গত বছরের আগস্টে ও চলতি বছরের এপ্রিলে দুবার প্রিমিয়ার লিগের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। আর ২০২২ সালের আগস্ট, সেপ্টেম্বর ও ডিসেম্বরে জিতেছেন প্রিমিয়ার লিগের ‘ফ্যান্স প্লেয়ার অব দ্য মান্থ’-এর পুরস্কারও।

ম্যানসিটির হয়ে এরই মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপাও জেতা হয়েছে তার। সামনে সুযোগ ইংলিশ ক্লাবটির হয়ে এফএ কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের। আর ব্যক্তিগতভাবে ফুটবলারদের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অরও জেতার দৌড়ে আছেন তিনি।

গত জুলাইয়ে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন হলান্ড। এর পর থেকে সবকিছু স্বপ্নের মতো কাটছে এ তারকার।

বাংলাদেশ সময়: ১০:৩৮:০৬   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ