বিশ্ব করোনা : শনাক্ত ও মৃত্যু কমেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্ব করোনা : শনাক্ত ও মৃত্যু কমেছে
সোমবার, ২৯ মে ২০২৩



বিশ্ব করোনা : শনাক্ত ও মৃত্যু কমেছে

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৬৫ জন।

সোমবার (২৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫ হাজার ৮০১ জন আক্রান্ত হয়েছে মালয়েশিয়ায়। একইসময়ে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ায় ও হংকং। দেশ দুটিতে ১৭ জন করে মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৮০ জন এবং মারা গেছেন একজন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ২৮৩ জন এবং মারা গেছেন ৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৮২ জন এবং মারা গেছেন দুইজন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৩ হাজার ৭২৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৩১৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

বাংলাদেশ সময়: ১১:০৯:৩০   ৩৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ