‘টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন’
সোমবার, ২৯ মে ২০২৩



‘টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন’

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২৯ মে) নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আশেকপুর-বালাতৈড় সড়কে তালের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, তাল গাছ মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ফল দেয়, ছায়াও দেয়। বজ্রপাত রোধক হিসেবেও কাজ করে। এ ছাড়াও তালের রস ও গুড় অর্থনীতিতে ভূমিকা রাখে। আশির দশকে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় আমি ঘুঘুডাঙ্গা রাস্তায় তালগাছ রোপণ করেছিলাম। সেই সারি সারি তালগাছ এখন বড় হয়েছে। দর্শনীয় স্থান হিসেবেও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের নজর কেড়েছে রাস্তাটি।

তিনি আরও বলেন, আমার দেখানো তালের চারা রোপণ মডেল এখন অনেকেই অনুস্মরণ করছে। তালগাছ দেশের উপকারে আসছে দেখে আমার ভেতর ভালোলাগা কাজ করে। এ সময় তিনি তালের চারা রোপণ করে তার সঠিক পরিচর্যার প্রতি নজর দেওয়ার আহবান জানান।

এ সময় নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ,নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৩৫   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় হত্যা মামলার পর গ্রামে নতুন সংকট, পাট কাটতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর দলের জন্য ত্যাগ ও নির্যাতনের শিকার
ইতিহাসের এই দিনে
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে শিক্ষার্থীদের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ