চলে গেলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি তারকা জর্জ মাহারিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলে গেলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি তারকা জর্জ মাহারিস
সোমবার, ২৯ মে ২০২৩



চলে গেলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি তারকা জর্জ মাহারিস

না ফেরারা দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি তারকা জর্জ মাহারিস। বুধবার (২৪ মে) মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪।

দীর্ঘদিন ধরেই হেপাটাইটিসে ভুগছিলেন জর্জ। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জর্জ। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার বন্ধু এবং সহকর্মী মার্ক বাহান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

জানা গেছে, ছোটবেলা থেকেই হেপাটাইটিসের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন জর্জ। এমনকি এ রোগের জন্য একাধিকবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল এই অভিনেতাকে। শুধু তা-ই নয়, এই অসুস্থতার কারণেই তৃতীয় সিজনের পর ‘রুট ৬৬’ শো-টি ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি।

৬০-এর দশকে রীতিমতো সবার হার্টথ্রব হয়ে উঠেছিলেন জর্জ। নিজের অভিনয়গুণে আমেরিকার যুবকদের আইকন হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘রুট ৬৬’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জর্জ।

এ ছাড়াও গায়ক হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন এই তারকা। একাধিক পপ মিউজিক অ্যালবাম রয়েছে তার। তবে নিউইয়র্কেই তার জন্ম হলেও মা-বাবা ছিলেন গ্রীক অধিবাসী। জর্জ সাত ভাই-বোনের সঙ্গে হেলস কিচেনে বড় হয়েছেন।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৯   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৮২
নগরবাসীর স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযানে তুলকালাম: নাসিক প্রশাসককে অবরুদ্ধের চেষ্টা, ধস্তাধস্তি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ