জাপান সফর শেষে দেশে ফিরলেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাপান সফর শেষে দেশে ফিরলেন স্পীকার
সোমবার, ২৯ মে ২০২৩



জাপান সফর শেষে দেশে ফিরলেন স্পীকার

ঢাকা, ২৯ মে ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন।

সফরকালে জাপানের হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার হিরোইউকি হসোদা ও হাউজ অফ কাউন্সিলরসের প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজি-র সাথে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া, স্পীকারের সাথে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট আসো তারো সৌজন্য সাক্ষাৎ করেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী জাপান সফরকালীন জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স এন্ড ইনোভেশন, ওসাকা একুরিয়াম কাইয়ুকান ও ওসাকা ক্যাসেল পরিদর্শন করেন। তাছাড়া, তিনি হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন।

এছাড়া, স্পীকারের সফরসঙ্গী হিসেবে জাপান সফর শেষে আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি আজ ঢাকা পৌঁছেছেন। এছাড়া, মাননীয় স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন, পুত্র সৈয়দ ইবতেশাম রফিক হোসাইন, অতিরিক্ত সচিব মো: নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো: রাশেদ ইকবাল চৌধুরী জাপান সফর শেষে আজ ঢাকা পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:২৮   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঐক্যমতের সরকার গঠনে সরকারী ও বিরোধী দলীয় হুইপবৃন্দের ফলপ্রসূ আলোচনা
পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
বরিশালে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় বিক্ষোভ
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর
পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নেশার টাকা যোগাতে শ্বশুরবাড়িতে চুরি, বাবা-ছেলে আটক
হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ