যে কারণে সানিকে চড় মেরেছিলেন সোহা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে কারণে সানিকে চড় মেরেছিলেন সোহা
মঙ্গলবার, ৩০ মে ২০২৩



যে কারণে সানিকে চড় মেরেছিলেন সোহা

‘ঘায়েল: ওয়ান্‌স এগেন’ ছবির সেটে নায়িকা সোহা আলি খান চড় মেরেছিলেন নায়ক সানি দেওলকে। হঠাৎ নায়িকার এমন আচরণে একেবারে বোকা বনে চলে যান ‘অ্যাংগ্রি ম্যান’খ্যাত সানি।

বলি অভিনেতা সানি দেওলের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মুভি ছিল ‘ঘায়েল’। এ সিনেমার নায়িকা ছিলেন মৌসুমি চ্যাটার্জি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলায় এ সিনেমার সিকুয়েল নির্মাণ করা হয়। আর ওই সিনেমায় অভিনয় করেন বলি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খান।

ছবির একটি দৃশ্যে অশান্ত সানিকে শান্ত করতে চড় মারতে হয় মনোরোগ বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করা সোহাকে। আর তখনই সোহা সজোরে কষে চড় মারেন সানিকে।

চড় এতটাই জোরে মারা হয়েছিল যে শুটিং শেষে অভিনেত্রী সোহাকে সরাসরি প্রশ্ন করেন। জানতে চান এত জোরে চড় মারার কারণ।

এমন প্রশ্নের উত্তরে অবশ্য নিজের ভুল স্বীকার করেন অভিনেত্রী। জানান, নিজের চরিত্রটি এতটাই আত্মস্থ করে ফেলেছিলেন যে, সানিকে যে সত্যিই জোরে চড় মেরেছেন তা বুঝতেই পারেননি।

এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সোহা ক্ষমাও চান সানির কাছে। আর অ্যাংগ্রি ম্যানখ্যাত সানি দেওল সোহাকে ক্ষমাও করে দেন।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১২:০৬:৫৫   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ