এক্সপোস করতে ১ সেকেন্ডও টাইম নেবে না: অধরা খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক্সপোস করতে ১ সেকেন্ডও টাইম নেবে না: অধরা খান
মঙ্গলবার, ৩০ মে ২০২৩



এক্সপোস করতে ১ সেকেন্ডও টাইম নেবে না: অধরা খান

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা অধরা খান। ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘সুলতানপুর’।

এদিকে সেই সিনেমা মুক্তির আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইঙ্গিতপূর্ণ এক পোস্ট দিতে দেখা গেছে এই নায়িকাকে।

চলচ্চিত্রে ছোট্ট এই ক্যারিয়ারে পরিশ্রম করেই এ পর্যন্ত আসতে হয়েছে অধরাকে। তাই কিছু বাস্তবতাও যেনো বেশ ভালোভাবেই টের পেয়েছেন তিনি।

সোমবার এক ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, ‘এই জায়গাটা এমন এক জায়গা আপনি যতোই ধৈর্য ধরে ভদ্রতা দেখান না কেনো, যার বা যাদের জন্য এই ভদ্র আপনি, বা স্যাক্রিফাইস করছেন তারা এটাকে শূন্য পয়সার মুল্যায়নও করবে না! আপনাকে ব্যাডলি এক্সপোস করতে ১ সেকেন্ডও টাইম নিবে না। যা দরকার নেই তাও করতে হবে! সুযোগতো আপনি দিয়েছেন। এখানে ভদ্রতা মানেই সুযোগ করে দেয়া! এটাই এনাফ! টিট ফর ট্যাট। এই জায়গার জন্য সবচেয়ে বেস্ট চয়েস।’

তার সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘ঠেকে ঠকে শিখে নেন…।’ অন্য একজন লিখেছেন, ‘প্রায় ৮ বছর আগে তোমাকে এখানকার হালচাল বলেছিলাম। আর এতোদিনে তুমি বুঝলে।’ এই সকল মন্তব্যর বিভিন্ন জবাবও দিতে দেখা গেছে নায়িকাকে।

এদিকে ‘সুলতানপুর’সিনেমায় অধরা খান ছাড়াও অভিনয় করেছেন আশীষ খন্দকার, সানজু জন, ফারুক সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৩৭   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ