সংসদ সচিবালয় কমিশনের ৩৪তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ সচিবালয় কমিশনের ৩৪তম বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ৩০ মে ২০২৩



সংসদ সচিবালয় কমিশনের ৩৪তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ মে ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৪তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে যোগদান করেন। এছাড়া, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, সংসদ বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩০৮কোটি ১৮লক্ষ ৬৬হাজার টাকা, ২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৩৭কোটি ৬০লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২৪-২৫ অর্থবছরে ৩৬১কোটি ২৩লক্ষ টাকা, ২৫-২৬অর্থবছরে ৩৮৬কোটি ৫২লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩৩তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া, সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪১:৪৩   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল : বাণিজ্যমন্ত্রী
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ১০
দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন: হিদাডাঙ্গার খালপাড়ে বর্জ্য ফেলার প্রতিবাদে মানবন্ধন
১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত
২০ মামলার আসামি ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ