চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইলন মাস্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইলন মাস্ক
বুধবার, ৩১ মে ২০২৩



চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইলন মাস্ক

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে দেখা করেছেন মার্কিন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির।

মঙ্গলবার (৩০মে) রাজধানী বেইজিংয়ে এ সাক্ষাৎকালে কিন গ্যাং মাস্ককে বলেছেন, চীন টেসলাসহ বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

করোনা মহামারি শুরুর পর থেকে এ প্রথম চীন সফর করলেন মাস্ক। গত এপ্রিলে তার মার্কিন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা ঘোষণা দিয়েছিলো, তারা চীনের সাংহাইতে একটি নতুন ব্যাটারির কারখানা নির্মাণ করতে চান।

২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাভেদায় অবস্থিত টেসলার বৃহত্তম গিগাফ্যাক্টরি ভেঙে যাওয়ার পর এটি হবে তাদের দ্বিতীয় বৃহৎ কারখানা।

ইলন মাস্ক বৈঠকে কিন গ্যাংকে বলেছেন, টেসলা চীনের পররাষ্ট্র নীতি অনুসারে দেশটিতে তার ব্যবসা সম্প্রসারণ করতে ইচ্ছুক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর চীন হলো টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার এবং সাংহাইয়ের ব্যাটারি তৈরির কারখানা হবে বৈদ্যুতিক এ গাড়ি প্রস্তুত করার বৃহত্তম কেন্দ্র। টেসলা বিনিয়োগকারীদের প্রশ্ন: বৈদ্যুতিক এ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাংহাইতে তাদের উৎপাদন বাড়াবে কিনা।

এছাড়া আরো একটি অমীমাংসিত প্রশ্ন হলো, চীনের নিয়ন্ত্রকরা টেসলার উন্নত ড্রাইভার সহায়তার সফটওয়্যার বাজারে ছাড়বে কি না, যা অন্য দেশগুলোতে পাওয়া যায়। এটি গাড়িপ্রতি ১৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়।

বাংলাদেশ সময়: ১২:১৯:১০   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ