ফরিদপুরে মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত ৪
বুধবার, ৩১ মে ২০২৩



ফরিদপুরে মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত ৪

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯), ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার অন্তর (২৮) ও কৈজুরী এলাকার জুলহাস (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার ঢাকা পোস্টকে বলেন, কয়েক দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৩০   ৪০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাওয়াল ইউনিয়নে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, চেয়ারম্যান হতে চান লিটন
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
আজকের রাশিফল
সরিষাবাড়ীতে পরকীয়ায় আটক জামাই ও খালা শাশুড়ি, পুলিশে সোপর্দ
আলগাদিয়া বিশ্বরোড বাজারের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকাশক্তি রাজশাহী সুগার মিল : এমপি মিলন
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ