নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা

প্রথম পাতা » চট্টগ্রাম » নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের নারীর ক্ষমতায়নের অগ্রদূত। তার নেতৃত্বে দেশে নারীশিক্ষা, নারীর কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়া কখনো পরাজিত হননি।
তিনি যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন ততবার জয় লাভ করেছেন। বেগম খালেদা জিয়া শুধু একজন সফল রাষ্ট্রনায়কই নন, তিনি নারীদের আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রেখেছেন। তার শাসনামলে নারীদের জন্য শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারিত হয়।’

তিনি আরো বলেন, ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
দেশমাতা বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে।’

চৌদ্দগ্রাম পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ কোম্পানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মজুমদারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন— চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মোহব্বত ও পৌরসভা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শিখাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৪   ১৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ