প্রার্থীকে জিতিয়ে দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব নয় : সিইসি

প্রথম পাতা » খুলনা » প্রার্থীকে জিতিয়ে দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব নয় : সিইসি
বুধবার, ৩১ মে ২০২৩



প্রার্থীকে জিতিয়ে দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব নয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আর তা হলো ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। সেই অধিকারকে কোনভাবে বিঘ্নিত বা প্রতিহত করা যাবে না। কোনো বাধা-বিপত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া নয়।

বুধবার (৩১ মে) দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় সিইসি বলেন, মানুষের মধ্যে আস্থা থাকতে হবে। নির্বাচনে কোনরকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। ভোটাররা যেন সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

হাবিবুল আউয়াল প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে বলেন, নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা অতি প্রয়োজন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। দায়িত্ব হালকাভাবে নেবেন না। দায়িত্বপালনকালে কর্তৃত্ব প্রয়োগ করতে হলে করুন। প্রিজাইডিং কর্মকর্তা চাইলে ভোটগ্রহণ বন্ধ করতে পারে। ভোট কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঈনুল হক ও খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৩৯   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ