নতুন নিষেধাজ্ঞার কোনো কারণ দেখছি না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন নিষেধাজ্ঞার কোনো কারণ দেখছি না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বুধবার, ৩১ মে ২০২৩



নতুন নিষেধাজ্ঞার কোনো কারণ দেখছি না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসার কোনো কারণ দেখছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, সরকার কোথাও কোনো চাপে নেই। নতুন নিষেধাজ্ঞার কোনো কারণ দেখছি না।

আজ বুধবার (৩১ মে) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে ঢাকা।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা। কারণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বর্তমান সংবিধান এবং বিচারকদের দেওয়া রায় অনুযায়ী অবৈধ। বিএনপির এ ধরনের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা হিসেবে কাজ করছে।

তিনি বলেন, চীনের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) একটি নতুন ঘটনা এবং বাংলাদেশের পক্ষ থেকে কিছু না করা পর্যন্ত বলার মতো কিছু নেই।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে এবং সংকট সমাধানে বড় বড় দেশগুলোর সহযোগিতা কামনা করেছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রীর সঙ্গে কথোপকথনের এই আয়োজন করে দৈনিক ইত্তেফাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক ও প্রকাশক তারিন হোসেন।

বাংলাদেশ সময়: ১৭:৫১:০৯   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ