তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় চলছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসর। যেখানে যুব কোপা আমেরিকার শিরোপা জিতে পা রেখেছিল ব্রাজিলের যুবারা। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে ইতালির কাছে হার দিয়ে শুরু করেছিল সেলেসাওরা। এরপর টানা তিন ম্যাচ জিতে এখন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিরা।

বুধবার (৩১ মে) রাতে আর্জেন্টিনার দিয়েগো আরমান্দো স্টেডিয়ামে আয়োজিত যুব বিশ্বকাপে শেষ ষোলোর খেলায় তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। সেলেসাওদের হয়ে আন্দ্রে সান্তোস দুটি আর মার্কোস লিওনার্দো ম্যাথিউস ও মার্তিনস একটি করে গোল করেন। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মাহমুদ ঘোরবেল।

তিউনিসিয়ার চেয়ে শক্তির বিচারে যে অনেকটা এগিয়ে ব্রাজিল, সেটার প্রমাণ দিতে বেশিক্ষণ সময় নেননি। ম্যাচের একাদশ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে পেনাল্টি পেয়ে যায় তারা। মার্কোস লিওনার্দো স্পট কিক থেকে গোল করে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন।

এরপর ম্যাচের ৩১তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় ব্রাজিল। মার্কোস লিওনার্দোর অ্যাসিস্টে লিড ২-০ করেন মিডফিল্ডার আন্দ্রে সান্তোস। জোড়া গোলে পিছিয়ে পড়ে খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করে তিউনিসিয়া। কিন্তু এলোপাতাড়ি আক্রমণ আর ভুল পাস থেকে কোনো ফলাফল মিলছিল না দলটির।

প্রথমার্ধ যখন প্রায় শেষের পথে তখনই ভুল করে বসে ব্রাজিল দল। ৪৫ তম মিনিটে তিউনিসিয়ান ফরোয়ার্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন রবার্ট রেনান। ফলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। তবে রক্ষণভাগের দৃঢ়তা এবং তিউনিসিয়ানদের বোঝাপড়ার অভাবের কারণে গোল হজম করেনি তারা।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আক্রমণের পর আক্রমণ করেছে তিউনিসিয়া। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। উল্টো অতিরিক্ত সময়ে আরও দুই গোল হজম করে বসে দলটি। ৯১ মিনিটে ম্যাথিউস মার্তিনস তৃতীয় গোল করার পর নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন সান্তোস। আর ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ঘোরবেল।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৩৩   ৩৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ