কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়

প্রথম পাতা » খেলাধুলা » কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়

ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬, লেগ-২-এর রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে গৌরবময় এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের আর্চাররা।

বাংলাদেশ দলের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন আব্দুর রহমান আলিফ, মো: সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।

ফাইনালে প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দল। চার সেটের লড়াই শেষে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এই সাফল্য বাংলাদেশের আর্চারির আন্তর্জাতিক অঙ্গনে অগ্রযাত্রার আরেকটি উল্লেখযোগ্য অর্জন। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দলীয় সমন্বয়, আত্মবিশ্বাস ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন বাংলাদেশের আর্চাররা।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৪৯   ১৪ বার পঠিত   #







খেলাধুলা’র আরও খবর


কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ সদরে সম্পন্ন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই পর্ব
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ