এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি
শুক্রবার, ২ জুন ২০২৩



এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল।

রাষ্ট্রপতি শনিবার (৩ জুন) তুরস্কের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সংশ্লিষ্ট সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর মো. সাহাবুদ্দিনের এটাই প্রথম বিদেশ সফর। সফর শেষে আগামী ৬ জুন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫৬   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার : জাহিদ হোসেন
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ