সরিষাবাড়ীতে আন্তঃ উপজেলা সরকারি প্রাথমিক বৃত্তিপ্তাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে আন্তঃ উপজেলা সরকারি প্রাথমিক বৃত্তিপ্তাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার, ৩ জুন ২০২৩



সরিষাবাড়ীতে আন্তঃ উপজেলা সরকারি প্রাথমিক বৃত্তিপ্তাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে আন্তঃ উপজেলা সরকারি প্রাথমিক বৃত্তিপ্তাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৩ জুন) সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উদ্ধোধন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল মোঃ আব্দুর রশীদ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ (বিএসসি) এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ হারুন অর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে সরকারি বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন,সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান মোঃ শামস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটির কর্মসূচী সমন্বয়ক ছিলেন মোঃ সেলিম মাহমুদ (সাংবাদিক) এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মোঃ জয়নাল আবেদীন (বাবলু) ও ফরিদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে আন্তঃ উপজেলার ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৮৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৫২   ৪৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা
কালকিনিতে প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি ও আলোচনা সভা
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সিদ্ধান্ত সংসদীয় কমিটির
পরিকল্পনা কমিটির বৈঠকে দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা
দক্ষ ও কার্যকর সংসদ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের
চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, তিন দিনব্যাপী কর্মসূচি শুরু
রাইয়ানের চলাচলের সুবিধায় হুইলচেয়ার দিল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরের চরভদ্রাসনে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ