সরিষাবাড়ীতে প্রিন্সিপাল আব্দুর রশিদের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রিন্সিপাল আব্দুর রশিদের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা
শনিবার, ৩ জুন ২০২৩



সরিষাবাড়ীতে প্রিন্সিপাল আব্দুর রশিদের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৪ বছরের বিভিন্ন উন্নয়নের সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরতে লিফলেট বিতরণ এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রেমী তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সহ-সভাপতি প্রিন্সিপাল আব্দুর রশিদ।

শুক্রবার (২ জুন) বিকাল ৪টায় ডোয়াইল ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রায়দের পাড়া খালেকের মোড় এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল জলিল ফকির এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুবেল মন্ডল।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি প্রিন্সিপাল আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সরিষাবাড়ী নাগরিক কমিটির আহ্বায়ক এডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হুসাইন শিবলু সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়াও তৃণমূলের আওয়ামী লীগ প্রেমী ভক্তবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাজারের বিভিন্ন দোকানপাট বসা জনসাধারণের মাঝে সরকারের অভূতপূর্ব উন্নয়নের লিফলেট বিতরণ করেন সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব প্রিন্সিপাল আব্দুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:০২   ৫২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ