আঙ্কারায় এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আঙ্কারায় এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি
শনিবার, ৩ জুন ২০২৩



আঙ্কারায় এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা আজ আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এর শপথ অনুষ্ঠানে যোগ দেন।

রাষ্ট্রপতির সাথে সফরে থাকা তাঁর প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, বিশ্বের ৭৭টি দেশের নেতৃবৃন্দ আজ সন্ধ্যা ৫ টায় (তুরস্ক স্থানীয় সময়) এই শপথ অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি’সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তুর্কি নেতা এরদোগান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।

শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট এরদোগান তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন।

রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার রাতে ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন।

তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করছেন।

আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্র
প্রধানের।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:১৯   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল
পুকুরে ডুবে মাদারগঞ্জে আরও এক শিশুর করুণ মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ