বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ নিয়ে ‘নাখোশ’ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ নিয়ে ‘নাখোশ’ মন্ত্রী
রবিবার, ৪ জুন ২০২৩



বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ নিয়ে ‘নাখোশ’ মন্ত্রী

২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দে ‘সন্তুষ্ট হতে’ পারেননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, গত বছরের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে টাকার অংক বাড়লেও মানুষের স্বাস্থ্যসেবার পরিধি বাড়ায় এখাতে বাজেট আরেকটু বেশি হলে উপকার হতো।

রোববার (৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নবনির্মিত আইসিইউর উদ্বোধন ও হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, নতুন বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৫২ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ শতাংশ। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ বা ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। স্বাস্থ্যসেবার যে পরিধি বেড়েছে সে অনুযায়ী প্রস্তাবিত বাজেটে আরও কিছুটা বাড়ানো প্রয়োজন ছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিনির ওপর ট্যাক্স বাড়ানো হলেও মিষ্টির দাম কমানো হয়েছে। মিষ্টিতে ভ্যাট দেওয়া হয়নি বলে বেশি করে মিষ্টি খেয়ে আবার ডায়াবেটিস বানানো যাবে না। যাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, সেজন্য তামাকজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ প্রমুখ।

এর আগে বেলা ১২টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে সংকটাপন্ন রোগীদের সেবায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:২৯   ৩৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৭১
প্রকাশ্যেই সরকারি খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা
জামালপুরে টোল দেওয়া নিয়ে মারধর, পথরোধ করে বিক্ষোভ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ