পঞ্চগড়ে চা পাতার ন্যায্যমূল্যসহ ৯ দফা দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে চা পাতার ন্যায্যমূল্যসহ ৯ দফা দাবিতে মানববন্ধন
রবিবার, ৪ জুন ২০২৩



পঞ্চগড়ে চা পাতার ন্যায্যমূল্যসহ ৯ দফা দাবিতে মানববন্ধন

জাতীয় চা দিবস আজ। দেশে তৃতীয়বারের মতো এ দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প’।

এই দিবসকে ঘিরে পঞ্চগড়ে সমতলের চায়ে কারখানা মালিকদের সিন্ডিকেটের প্রতিবাদ ও কাঁচা পাতার ন্যায্যমূল্যের দাবিসহ নয় দফা দাবিতে মানববন্ধন করেছে চা চাষিরা।

পঞ্চগড় চা বাগান মালিক সমিতির ব্যানারে রবিবার দুপুরে জেলা শহরের শেরে বাংলা পার্ক মোড়ের জাতীয় সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মানিক উদ্দীন, চা চাষি মনিরুজ্জামান, আবু সাঈদ, মো. শাহজালাল, শাহিনুর রহমান ও আনিসুজ্জামান প্রামানিক প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, কারখানা মালিকরা চায়ের ভরা মৌসুমে সিন্ডিকেট করে কাঁচা পাতার দাম কমিয়ে দিয়েছে। প্রতি কেজি কাঁচা চা পাতার ১৮ টাকা কেজি নির্ধারণ করা হলেও কারখানা মালিক খেয়াল খুশি মতো ১৩ থেকে ১৪ টাকা কেজি দরে চা পাতা কিনছেন। এর মধ্যে ওজন থেকে আবার ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কর্তন করে দাম দিচ্ছেন।

তারা পঞ্চগড়ে অকশন মার্কেট দ্রুত বাস্তবায়ন, কাঁচা চা পাতার উপর কর্তন বন্ধ, চা কারখানায় দালালের মাধ্যমে পাতা নেওয়া বন্ধ করা, সরাসরি চা চাষিদের কাছে পাতা ক্রয়, চা চাষিদের পাতার টাকা বাকি রাখা বন্ধ করার দাবিসহ সমতলের চা শিল্প বাঁচাতে নয় দফা দাবি তুলে ধরেন।

পরে তারা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেন। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন চা চাষিরা।

বাংলাদেশ সময়: ১৫:৩০:২৭   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা
ফরিদপুরে ৯৮ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার
ফরিদপুরে শিশু আইরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সালথায় পাটের আবাদ বেড়েছে, উৎপাদন বাড়লেও খরচের চাপে দিশেহারা কৃষক
দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ ও ৯৪ সহযোগী গ্রেপ্তার
জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ