ভোলায় শিক্ষার্থীদের মাঝে দুধ পানের কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় শিক্ষার্থীদের মাঝে দুধ পানের কর্মসূচি
রবিবার, ৪ জুন ২০২৩



ভোলায় শিক্ষার্থীদের মাঝে দুধ পানের কর্মসূচি

জেলার উপজেলা সদরে আজ শিক্ষার্থীদের মাঝে দুধ পানের কর্মসূচি পালন করা হয়েছে। বিশ^ দুগ্ধ দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে রোববার সকাল ৯টায় ভোলা কলেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সরকারি শিশু পরিবারের (বালিকা) ৫৩৯ শিক্ষার্থীদের মধ্যে গ্লাসে করে গরুর দুধ বিতরণ করা হয়। দুইটি প্রতিষ্ঠানে মোট ১৫০ লিটার পান করানো হয়।
এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজীৎ কুমার মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো: নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশিষ কুমার কুন্ড, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহিন মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, বিশ^ দুগ্ধ দিবস উপলক্ষে গত দুই দিনে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১০ জন শিক্ষার্থীদের মোট ১৩০ লিটার দুধ খাওয়ানো হয়েছে। এছাড়া আজ দুটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ১৫০ লিটার দুধ খাওয়ানোর মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫৭   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ব্যর্থ প্রেমের জেরে ছুরিকাঘাত, গুরুতর আহত স্কুলছাত্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ