সোনারগাঁয়ে গণপরিবহনে ডাকাতিকালে ডাকাত সেন্টু গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে গণপরিবহনে ডাকাতিকালে ডাকাত সেন্টু গ্রেপ্তার
রবিবার, ৪ জুন ২০২৩



সোনারগাঁয়ে গণপরিবহনে ডাকাতিকালে ডাকাত সেন্টু গ্রেপ্তার

সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাসে ডাকাতিকালে চিহ্নিত পরিবহন ডাকাত ও চাঁদাবাজ মো. সেন্টু মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এসময় তার নিকট থেকে লুট করা ৫ হাজার ৫০০ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. সেন্টু মিয়া সোনারগাঁয়ের সোনাখালি এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি ডাকাতির মামলা রয়েছে।

রবিবার (৪ জুন) কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, সেন্টু দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি করে আসছিল। উত্তরবঙ্গের যানবাহনগুলো থেকে ক্যাশবাক্স লুট করা তার প্রধান টার্গেট ছিল।

শনিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের নয়াবাড়ী এলাকা থেকে উত্তরবঙ্গে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ক্যাশ লুটকালে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪২   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএসএফ’র আন্তর্জাতিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ