মারা গেছেন অভিনেত্রী সুলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেছেন অভিনেত্রী সুলোচনা
রবিবার, ৪ জুন ২০২৩



মারা গেছেন অভিনেত্রী সুলোচনা

ভারতের বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লাতকর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। সুলোচনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে কাঞ্চন ঘানেকর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সুলোচনা। মুম্বাইয়ের দাদর এলাকার শুশ্রুষা হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার (০৪ জুন) সন্ধ্যায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রীর দেহ অন্তিম দর্শনের জন্য প্রভাদেবী রেসিডেন্সে রাখা থাকবে। সোমবার (০৫ জুন) ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিবাজি পার্ক ক্রিমেটোরিয়ামে হবে শেষকৃত্য।

ক্যারিয়ারে ২৫০-এর বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সুলোচনা। ৫০-এর অধিক মারাঠি সিনেমাতেও দেখা গেছে তাকে। অমিতাভ বচ্চন থেকে দিলীপ কুমার, দেব আনন্দের মতো অভিনেতার মায়ের চরিত্রে একাধিকবার দেখা গেছে এই অভিনেত্রীকে।

প্রসঙ্গত, ১৯২৮ সালে জন্ম সুলোচনার। মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে হয়ে যায় তার। চল্লিশের দশকে মারাঠি সিনেমার নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন সুলোচনা। তবে বলিউডের দর্শকরা তাকে চেনেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মতো সুপারস্টারের অনস্ক্রিন মা হিসেবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩২   ৩৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ