অরিজিৎকে দেখে কান্না তরুণীর, হাসি ফোটানোর চেষ্টা গায়কের

প্রথম পাতা » ছবি গ্যালারী » অরিজিৎকে দেখে কান্না তরুণীর, হাসি ফোটানোর চেষ্টা গায়কের
বুধবার, ৭ জুন ২০২৩



অরিজিৎকে দেখে কান্না তরুণীর, হাসি ফোটানোর চেষ্টা গায়কের

প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করে ভক্তদের নানা কাণ্ডই ঘটাতে দেখা যায়। কখনো পছন্দের তারকাকে কাছে পেলে খুশিতে কাঁদতেও দেখা যায়। তেমনি কিছুর দেখা মিললো ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের একটি শো’তে।

এই গায়কের এক ফ্যান পেইজে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অরিজিৎ-এর লাইভ কনসার্টে এসে গায়ককে দেখে চোখে কান্না চলে আসে এক তরুণীর। কিছুতেই নিজের আবেগকে নিয়ন্ত্রন করতে পারছিলেন না তিনি।

এসময় গান গাইতে থাকা অরিজিৎ-এর নজরেও পড়ে বিষয়টি। তরুণীর কান্না থামানোর চেষ্টা শুরু করেন এই গায়ক। স্টেজ থেকেই হাত দিয়ে হাসার ইঙ্গিত করতে থাকেন ওই তরুণীকে। একপর্যায়ে তার উদ্দেশ্য ছুড়ে দেন ‘উড়ন্ত চুমু’ও।

অরিজিৎ-এর এই ব্যবহার মুগ্ধ করে সকলকে। তার সেই ভিডিওতে ভক্তরাও নানা মন্তব্য করে ভালোবাসা জানান গায়কের প্রতি। একজন লিখেছেন, ‘এই ছেলেটাকে ভীষণ ভালোবাসি। ভীষণ খাঁটি একটা মানুষ।’ অন্য একজন লিখেছেন, ‘মন ছুঁয়ে গেল’।

উল্লেখ্য, সারা-ভিকির ‘জারা হটকে জারা বাঁচকে’ সিনেমায় অরিজিৎ সিং-এর গলায় ‘ফির অউর কেয়া চাহিয়ে’ গানটি ইতিমধ্যেই ব্যপক সাড়া ফেলেছে। এর আগে ঠিক একইভাবে হিট হয়েছিল ‘ঝুমে জো পাঠান’ গানটিও।

বাংলাদেশ সময়: ১৭:১৭:২২   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঐক্যমতের সরকার গঠনে সরকারী ও বিরোধী দলীয় হুইপবৃন্দের ফলপ্রসূ আলোচনা
পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
বরিশালে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় বিক্ষোভ
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর
পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নেশার টাকা যোগাতে শ্বশুরবাড়িতে চুরি, বাবা-ছেলে আটক
হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ