সৌদি লিগের সেরা একাদশে নেই রোনালদো

প্রথম পাতা » খেলাধুলা » সৌদি লিগের সেরা একাদশে নেই রোনালদো
শুক্রবার, ৯ জুন ২০২৩



সৌদি লিগের সেরা একাদশে নেই রোনালদো

মরুর বুকে প্রথম মৌসুম শেষ করেছেন, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ মৌসুমে দলগতভাবে কোনো অর্জন নেই সিআর সেভেনের। সৌদি প্রো লিগে শীর্ষ দুইয়ে থেকে শেষ করেছে তার দল আল নাসর। পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। এ ছাড়া কিংস কাপ ও সুপার কাপে সেমিফাইনাল থেকেই শেষ হয়েছে তার দলের শিরোপা স্বপ্ন।

দলের শূন্যতার সীমাহীন বাস্তবতায় ব্যক্তিগত অর্জনেও নেই রোনালদোর নাম। লিগের মৌসুম সেরা একাদশেও ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ তারকার কোনো প্রভাব নেই। পর্তুগিজ ফরোয়ার্ডের জায়গায় একাদশে স্থান পেয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওডিওন ইঘালো। আল হিলালে খেলেন ৩৩ বছর বয়সী ইঘালো।

একাদশে আল ইত্তেহাদের সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় রয়েছে। আর রোনালদোর দল থেকে জায়গা পেয়েছেন দুইজন।

গত বছরের আগস্টে শুরু হয়েছিল সৌদি প্রো লিগ। আর চলতি বছরের শুরুতেই আল নাসরে যোগ দেন রোনালদো। গত ২২ জানুয়ারি প্রথমবারের মতো লিগে খেলতে নামেন তিনি। এ কারণে ৩০ ম্যাচের লিগে সুযোগ পান মাত্র ১৬ ম্যাচে।

১৬ ম্যাচে ১৪ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। যা তার দলের হয়ে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ, আর পুরো লিগ মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ। এমন পারফরম্যান্সেও মৌসুমের সেরা একাদশে জায়গা হয়নি বিশ্বের অন্যতম সেরা এ ফরোয়ার্ডের।

সৌদি প্রো লিগের মৌসুমসেরা একাদশ সাজিয়েছে ফুটবলের তথ্যপঞ্জি নিয়ে কাজ করা ‘অপটা অ্যানালিস্ট’। লিগের তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল করে রোনালদোর জায়গায় স্থান হয়েছে আল হিলালের স্ট্রাইকার ইঘালোর।

২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ধারে ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন নাইজেরিয়ান ইঘালো। ধারে গিয়ে ইউনাইটেডের হয়ে ২৩ ম্যাচে ৫ গোল করেন তিনি।

আক্রমণভাগে ইঘালোর দুই পাশে জায়গা পেয়েছেন আল ফাতেহ’র দুই ফরোয়ার্ড মুরাদ বাতনা ও ফিরাস আল বুরাইকান। তবে একাদশে জায়গা হয়নি লিগে সর্বোচ্চ ২১ গোল করা আল ইত্তেহাদের আবদেররাজ্জাক হামাদুল্লাহর।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫৭   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত
ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ