প্রাক্তনের প্রতি সম্মান রেখেই কথা বললেন শাহিদ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাক্তনের প্রতি সম্মান রেখেই কথা বললেন শাহিদ!
শুক্রবার, ৯ জুন ২০২৩



প্রাক্তনের প্রতি সম্মান রেখেই কথা বললেন শাহিদ!

শাহিদ এবং কারিনার প্রেম এক আলোচিত বিষয় বিনোদন মহলে। এই জুটি নিয়ে কত জল্পনা কল্পনা। তবে শেষ পর্যন্ত একই ছাদের নিচে থাকা হয়নি তাদের। সম্পর্কে ভাঙন ধরে দুই দিকে প্রবাহিত হয় যুগলের পথ। আলাদা থাকলেও ভালোবাসার মানুষটির প্রতি এখনও সম্মান নিবেদন করেন শাহিদ। সেই প্রেমকে হৃদয়ে ধারণ করে রেখেছেন এখনও।

সম্পর্কের টানাপোড়নে ভালো লাগা যে এক বিন্দুও কমেনি তার প্রমাণ মিলেছে শাহিদের কথাতেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তনকে নিয়ে মন্তব্য করেছেন তিনি। সেখানে প্রকাশ পেয়েছে প্রাক্তনের প্রতি শ্রদ্ধা,সম্মান ও ভালোবাসা।

সাক্ষাৎকারে একাধিক অভিনেতা প্রসঙ্গে শাহিদকে প্রশ্ন করা হয়। তার পর আসে কারিনার নাম। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল যে সুযোগ পেলে কারিনার কোন গুণটি তিনি পেতে চাইবেন। উত্তরে শাহিদ জানান, যে প্রথম ছবি থেকেই কারিনার মধ্যে তিনি একজন সুপারস্টার হওয়ার লক্ষণ দেখেছিলেন। এই গুণটিই তিনি পেতে চাইবেন।

এখানেই শেষ নয়, শাহিদকে প্রশ্ন করা হয়েছিল যে সাইফের সঙ্গে কখনও দেখা হলে তিনি কী করবেন? উত্তরে শাহিদ জানান যে তিনি সাইফকে হ্যালো বলবেন।

এই প্রসঙ্গে শাহিদ আরও জানান, এক সময় একই জিমে সাইফের সঙ্গে নিয়মিত শরীরচর্চা করতেন শাহিদ। সময়টা ছিল ২০১৭ সাল। তখন ‘রেঙ্গুন’ ছবির শুটিং করছিলেন শাহিদ।

মীরা রাজপুতের সঙ্গে বিয়ের পর এখন চুটিয়ে সংসার করছেন শাহিদ। আগামী ৭ জুলাই দম্পতির অষ্টম বিবাহবার্ষিকী।

বাংলাদেশ সময়: ১৫:৩২:০৭   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ