দু-এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হবে : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দু-এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হবে : পরিকল্পনামন্ত্রী
শুক্রবার, ৯ জুন ২০২৩



দু-এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামী দু-এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ৭৫ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে। এরই মধ্যে বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে।

মন্ত্রী বলেন, পায়রা বিদ্যুৎকেন্দ্র কবে চালু হবে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। কয়লা এলেই চালু হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মো. আবু নঈম শেখ।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:২৩   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ