শান্তি বিনষ্ট করে অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শান্তি বিনষ্ট করে অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শুক্রবার, ৯ জুন ২০২৩



শান্তি বিনষ্ট করে অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শান্তি বিনষ্ট করে অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেয়া হবে।
আজ শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বেপারী পাড়া এলাকায় একটি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজি মোঃ ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হাসেন সাক প্রমুখ।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগামী নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের পাড়া-মহল্লায় এখন থেকে কাজ করার আহবান জানান। হারিকেন নিয়ে সড়কে মিছিলকারী বিএনপি-জামায়াতের উদ্দেশ্য করে নসরুল হামিদ আরো বলেন, মুসলিম লীগের চেতনা আর পাকিস্তানের চেতনা নিয়ে তামাশা চলবে না। হারিকেন ছিল মুসলিম লীগের প্রতীক।
তিনি বলেন, বিএনপি জামায়াতের আমলে ১৪টি বছর কেরানীগঞ্জের মানুষ অন্ধকারে ছিল। এখন কেরানীগঞ্জ নয় সারা বাংলাদেশের মানুষ আলোকিত। দেশের প্রতিটি গ্রামে আজ আলো পৌঁছে গেছে।

বাংলাদেশ সময়: ২২:০০:৪৩   ৩৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
পঞ্চগড়ে নামল তাপমাত্রা ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলা
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন অধ্যায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ