সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর-চালবন সড়কের মেরামত কাজ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর-চালবন সড়কের মেরামত কাজ উদ্বোধন
শুক্রবার, ৯ জুন ২০২৩



সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর-চালবন সড়কের মেরামত কাজ উদ্বোধন

জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় আজ আটকোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে কাচিরগাতি-বিশ্বম্ভরপুর (জেড-২৮০৪) সড়কের আম্বর পয়েন্ট থেকে চালবন পয়েন্ট পর্যন্ত সড়কের মেরামত ও পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আয়োজিত এক অনুষ্ঠানে পাকাকরণসহ মেরামত কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় সুনামগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৫:৩৭   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ