বন্দরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শুক্রবার, ৯ জুন ২০২৩



বন্দরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ২০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, ফেনী সদরের পলেশ্বর এলাকার মো. মিন্টুর ছেলে মো. শিপন (২০) এবং একই থানার সুলতানপুর এলাকার আনোয়ার মিয়ার ছেলে মো. মিলন (২০)।

শুক্রবার (৯ জুন) সকালে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই মো. ইব্রাহিম। এর আগে বৃহস্পতিবার (৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওই গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

টিআই মো. ইব্রাহিম জানান, গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী দিক নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হাতে থাকা ৩টি ব্যাগের ভিতর রক্ষিত মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৭:১৬   ৫১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ঢাকা পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
তিন মাসেই গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জে : ডিএমপি কমিশনার
লং মার্চের নামে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
৫ আগস্টের পর মুরুব্বিরাও আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারেনি
জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড করলে কেউ ছাড় পাবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ