সিদ্ধিরগঞ্জে ১৪৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ১৪৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
শুক্রবার, ৯ জুন ২০২৩



সিদ্ধিরগঞ্জে ১৪৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার কোতয়ালীর শাহজাহানের ছেলে জুম্মন (২৯) ও হুমায়ুনের ছেলে ইকবাল (৩৫)।

শুক্রবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিপিসি ১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পিক-আপ ভ্যানে পণ্যসামগ্রী পরিবহনের আড়ালে মাদক পরিবহন করা গ্রেপ্তারকৃত জুম্মন ও ইকবালের মুল পেশা।

তারা দীর্ঘদিন যাবত নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বন্ধু বাস কাউন্টারের সামনের থেকে ওই ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৫:১৪   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ