সবুজ, পরিচ্ছন্ন প্রযুক্তিতে বাংলাদেশের অংশীদার হবে ডেনমার্ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সবুজ, পরিচ্ছন্ন প্রযুক্তিতে বাংলাদেশের অংশীদার হবে ডেনমার্ক
শনিবার, ১০ জুন ২০২৩



সবুজ, পরিচ্ছন্ন প্রযুক্তিতে বাংলাদেশের অংশীদার হবে ডেনমার্ক

বাংলাদেশ এবং ডেনমার্ক আজ টেকসই উন্নয়নের জন্য সবুজ ও পরিচ্ছন্ন প্রযুক্তি এবং বিনিয়োগে অংশীদার হতে সম্মত হয়েছে।
ডেনমার্ক নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, বৃত্তাকার অর্থনীতি, টেকসই নগরায়ন, টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, সামুদ্রিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সমুদ্র অর্থনীতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।
আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোপেনহেগেনে দ্বিতীয় বাংলাদেশ-ডেনমার্ক রাজনৈতিক পরামর্শে এ বিষয়ে আলোচনা হয়।
রাজনৈতিক পরামর্শে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন নীতি বিষয়ক স্টেট সেক্রেটারি লোটে মাচোন।
উভয় পক্ষই বাংলাদেশে ডেনমার্কের আরো বিনিয়োগের জন্য বাংলাদেশে ব্যবসা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করে।
রাজনৈতিক পরামর্শগুলো গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত টেকসই এবং সবুজ কর্মকাঠামো চুক্তির অধীনে ২০২৩-২০২৮ সময়ের জন্য বাংলাদেশ-ডেনমার্ক যৌথ কর্মপরিকল্পনা অনুমোদন করে।
১২-১৩ জুন ২০২৩ তারিখে ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ু নীতি বিষয়ক মন্ত্রী ড্যান জর্জেনসেনের বাংলাদেশ সফরের সময় যৌথ কর্মপরিকল্পনাটি চালু করা হবে।
বাংলাদেশের পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডেনিশ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধ, ডিজিটাল অর্থনীতি এবং স্টার্টআপ বিষয়ে ডেনমার্কে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও ডেনমার্কের সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক, ইউক্রেনের যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করে।
তারা জাতিসংঘের বিভিন্ন নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।
রাজনৈতিক আলোচনার পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং ডেনমার্কের বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতা বিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গ্যান্ডলোজ হ্যানসেন সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।
ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল করিম, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন (ভার্চুয়ালি), বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন) কাজী রাসেল পারভেজ প্রমুখ রাজনৈতিক পরামর্শে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ০:০০:২৮   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও তুর্কি ক্লাবের কাছে হারল জুভেন্টাস
হামলার আশঙ্কার মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর
রোমাঞ্চকর ম্যাচে ড্র করেও শেষ ষোলোতে পিএসজি
একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল যে ৮ দল
প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা আটালান্টা ৪ গোল দিয়ে শেষ ষোলোয়
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ