৩৩ মিলিয়ন ভিউ ছাড়াল প্রীতমের ‘দেওরা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩৩ মিলিয়ন ভিউ ছাড়াল প্রীতমের ‘দেওরা’
শনিবার, ১০ জুন ২০২৩



৩৩ মিলিয়ন ভিউ ছাড়াল প্রীতমের ‘দেওরা’

কোক স্টুডিও বাংলায় প্রকাশ করা জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসানের ‘দেওরা’ গানটি নেটদুনিয়ায় ভালোই সাড়া ফেলেছে। মাত্র ১ মাসে এ গানটির ভিউ সংখ্যা ছাড়িয়েছে ৩৩ মিলিয়ন।

বিভিন্ন অঞ্চলের গান বিশ্বদরবারে ভিন্ন আঙ্গিকে তুলে ধরছে সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও। ইতোমধ্যেই পাকিস্তান, ভারত ও বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে কোক স্টুডিওর গানগুলো।

কোক স্টুডিওর গানে মূলত দেশের আনাচে-কানাচের গ্রামবাংলার গান নতুনভাবে তুলে ধরা হয়। আর তারই ধারাবাহিকতায় প্রকাশ পায় প্রীতমের এই গানটি।

লোকসংগীত শিল্পী ইসলামউদ্দিন পালাকার, আরমীন মুসা এবং ‘ঘাসফড়িং’কে সঙ্গে নিয়ে প্রীতম হাসান গানটিকে দিয়েছে এক ভিন্ন স্বাদ। গানটি দেখতে এখানে ক্লিক করুন।

গানটির শুরুর দিকে কিছু লাইন যোগ করে মাঝিদের আবেগ ফুটিয়ে তুলেছেন প্রীতম। গতানুগতিক ধারার বাইরে এই গানটি তাই এখন দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে। আর তাই ৩৩ মিলিয়ন ভিউর গণ্ডি ছাড়িয়েছে প্রীতমের দেওরা গানটি।

বাংলাদেশ সময়: ১৫:৪১:২২   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ