নাটোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা
শনিবার, ১০ জুন ২০২৩



নাটোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার জেলায় অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইদুর রহমান।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ সাদেকুল ইসলাম এবং সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ রওনক জাহান বলেন, দেশে ধোঁয়াযুক্ত তামাক ব্যবহারকারী এক কোটি ৯২ লক্ষ এবং ধোঁয়ামুক্ত তামাক ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ২০ লক্ষ ব্যক্তি। দেশে প্রতিবছর এক লক্ষ ৬১ হাজার ব্যক্তির প্রাণহানীর ঘটনা ঘটছে। এছাড়া ফুসফুস ও কন্ঠনালীর ক্যান্সার এবং ব্রংকাইটিস রোগে আক্রান্ত হওয়ার সমূহ আশঙ্কা। তবে দেশে তামাকের ব্যবহার কমছে। ২০০৯ সালে তামাক ব্যবহারকারীর শতকরা হার ৪৩ শতাংশ থাকলেও ২০১৭ সালে কমে হয়েছে ৩৫ শতাংশ। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ২০৪০ সালের মধ্যে তামাক নির্মূলে আমরা সক্ষম হবে। এ লক্ষ্যে ২০০৫ সালে প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনকে তৃতীয়বারের মত সংশোধনীর মাধ্যমে যুগোপযোগী করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৬   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ