বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ
রবিবার, ১১ জুন ২০২৩



বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ

বরগুনার পাথরঘাটায় ৫ মণ হরিণের মাংস জব্দ করেছে নৌপুলিশ।

শনিবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে বলেশ্বর নদীর চরদুয়ানি খাল এলাকা থেকে মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি নৌপুলিশের সদস্যরা।

নৌপুলিশ জানায়, নিয়মিত টহলের সময় বলেশ্বর নদীর চরদুয়ানি খাল এলাকায় কয়েকজন লোককে একটি ট্রলার থেকে বস্তা নামাতে দেখে টহল দলের সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি ট্রলার ও বস্তা ফেলে লোকজন পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৫ মণ হরিণের মাংস জব্দ করা হয়।

এ বিষয়ে চরদুয়ানি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম সরদার জানান, বিষয়টি বন বিভাগকে অবগত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৯:৩৬   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ব্যর্থ প্রেমের জেরে ছুরিকাঘাত, গুরুতর আহত স্কুলছাত্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ