রাঙ্গামাটিতে পার্বত্য সচিবের মত বিনিময়

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে পার্বত্য সচিবের মত বিনিময়
রবিবার, ১১ জুন ২০২৩



রাঙ্গামাটিতে পার্বত্য সচিবের মত বিনিময়

জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব মো: মশিউর রহমানের সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী কনফারেন্স রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী,উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন ও অর্থ) হারুন উর রশিদ, সদস্য প্রশাসন ও পরিকল্পনা মোঃ জসিম উদ্দিন, উন্নয়ন বোর্ড খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বান্দরবান নির্বাহী প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ।
মত বিনিময সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব মো: মশিউর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও একটি পরিকল্পনা উইং স্থাপন করা জরুরী।
পার্বত্য সচিব আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম কৃষি সম্ভাবনাময়ী একটি অঞ্চল। এ অঞ্চলকে সঠিক ভাবে ব্যবহার করা গেলে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে আইটি সেক্টরকে আরো উন্নত ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে সচিব বলেন, পাহাড়ের সড়ক যোগাযোগসহ সকল সেক্টরে সরকারের উন্নয়ন কার্যক্রম যাতে আরো গতিশীল করা যায় সে জন্য প্রকৌশল শাখাকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানানো হয়।
এ ছাড়া সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:০৮:২৫   ৩৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ