চলতি অর্থবছরে দেশের রপ্তানী আয় হয়েছে ৪,১৩,৩৯০.০৫ কোটি টাকা : টিপু মুনশি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলতি অর্থবছরে দেশের রপ্তানী আয় হয়েছে ৪,১৩,৩৯০.০৫ কোটি টাকা : টিপু মুনশি
সোমবার, ১২ জুন ২০২৩



চলতি অর্থবছরে দেশের রপ্তানী আয় হয়েছে ৪,১৩,৩৯০.০৫ কোটি টাকা : টিপু মুনশি

সংসদ ভবন, ১২ জুন, ২০২৩ : বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, চলতি ২০২২-২৩ অর্থ বছরে বিভিন্ন পণ্য রপ্তানী করে বাংলাদেশ ৪ লাখ ১৩ হাজার ৩৯০ কোটি ৫ লাখ টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে।
তিনি বলেন, ‘চলতি ২০২২-২৩ অর্থ বছরে জুলাই-এপ্রিল সময় পর্যন্ত নিটওয়্যার ওভেন, তৈরী পোশাক, হোম টেক্সটাইল, ফুটওয়্যার খাত, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে ৪ লাখ ১৩ হাজার ৩৯০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।’
মন্ত্রী আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি জানান, চলতি অর্থবছরে নীটওয়্যার তৈরী পোশাক খাতে রপ্তানী আয় ২ লাখ ৬ হাজার ৯১ কোটি টাকা, ওভেন তৈরী পোশাক খাতে ১৭ লাখ ৩০ হাজার ৮৬৩ কোটি টাকা, হোম টেক্সটাইল খাতে ৯ হাজার ২৪৭ কোটি টাকা, ফুটওয়্যার খাতে ৩ হাজার ৮৪৪ কোটি টাকা, হিমায়িত খাদ্য রপ্তানী খাতে ৩ হাজার ৬৫১ কোটি টাকা, পাট ও পাটজাত পণ্য রপ্তানী খাতে ৭ হাজার ৫৭৬ কোটি টাকা, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানী খাতে আয় হয়েছে ৯ হাজার ৮৯২ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২০:৪১:৪৯   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত
অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার
তোলারাম কলেজের উন্নয়নে কাজের প্রতিশ্রুতি এমপি আবুল কালামের
সরকারের ভুল দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয় : রিজভী
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ