গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: কামরুল ইসলাম
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: কামরুল ইসলাম

বিএনপি-জামায়াত বিদেশি অপশক্তিকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে সাভারের নলাগড়িয়া ইবতেদায়ি মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এক-এগারোর কুশীলবরা যতই সক্রিয় হোক, দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে তাদের পরাজিত করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ববাসী শ্রদ্ধার চোখে দেখে জানিয়ে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বলে বাংলাদেশ নীরবে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ নয়। বাংলাদেশ যে বৈশ্বিক সংকট মোকাবিলা করছে, শেখ হাসিনার নেতৃত্বে সেই সংকট দ্রুতই কেটে যাবে।’

বিদ্যুতের সংকট ঠিক হয়ে আসছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, আগামী ১০-১৫ দিনের মধ্যেই এই বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়ে যাবে।

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, অতীতেও দেশের মানুষ কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০৬   ৩৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ