চট্টগ্রামে সাড়ে ৯ কেজি সোনাসহ ৪ জন আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে সাড়ে ৯ কেজি সোনাসহ ৪ জন আটক
শুক্রবার, ১৬ জুন ২০২৩



চট্টগ্রামে সাড়ে ৯ কেজি সোনাসহ ৪ জন আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি ৬২৩ গ্রাম সোনা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চারজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- অলোক ধর (২৫), নারায়ণ ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে চট্টগ্রামে কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে সোনার বার ও পাত আনছে- এমন খবরে বিশেষ চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি যাত্রীবাহী বাসের চারজন যাত্রীর শরীর তল্লাশি করে সোনাগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, উদ্ধার হওয়া সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৮   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ